এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে শ্রী সাগর চন্দ্র কোচ (১৭) নামের এক আদিবাসী বখাটের বিরুদ্ধে ছয় বছর বয়সি শিশু চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। ধর্ষক সাগর চন্দ্র কোচ ওই গ্রামের শ্রী নরেশ চন্দ্র কোচের ছেলে। মঙ্গলবার বিকেলে গুরুতর অসুস্থ্য অবস্থায় ওই শিশুকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই শিশুটিকে বাড়িতে রেখে বাবা মা বাড়ির পাশের জমিতে কাজ করতে যায়। এরই ফাঁকে মোবাইলে গেমস খেলা শেখানোর কথা বলে চাচাতো ভাই বখাটে সাগর চন্দ্র কোচ ঘরের দরজা বন্ধ করে ওই শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে সাগর পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে মেয়েটি ওই হাসপাতালের ১৪৯ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছে।
ওই শিশুর বাবা জানায়, যে নরপশু আমার এ অবুঝ মেয়েকে নির্যাতন করলো তার উপযুক্ত বিচার চাই।
সখীপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফুল কবির জানান, বিষয়টি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
