রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

সখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) বিকেলে সখীপুর পৌরসভার চেয়ারম্যান বাড়ি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। মা ও মেয়ের বাড়ি পাশপাশি। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত মা রওশনা আক্তার (৫৫) চিকিৎসার জন্য সোমবার (২ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে যান। বিকেলের দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। মোবাইলে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়ে আকলিমা আক্তার (৩২) সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তাকে তার চাচতো ভাই আওয়াল তালুকদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। আকলিমা আক্তার ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী এবং তিন ছেলের মা।

আকলিমার চাচাতো ভাই আওয়াল তালুকদার জানান, আমার চাচি মারা যাওয়ার সংবাদ শুনেই চাচাতো বোন আকলিমা স্ট্রোক করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আকলিমাও কিছুদিন ধরে অসুস্থ ছিল। দুইজনকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) নাজমুল হাসান মাসুদ আকলিমা আক্তার এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular