শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে মুখোশধারীদের হামলায় প্রতিবন্ধী সিরাজুল গুরুতর আহত

সখীপুরে মুখোশধারীদের হামলায় প্রতিবন্ধী সিরাজুল গুরুতর আহত

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে একদল মুখোশধারীর হামলায় সিরাজুল ইসলাম সাগর (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী অটোচালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সোনারতরী হাইস্কুরের সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। সিরাজুল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শারীরিক প্রতিবন্ধী সিরাজুল ইসলাম সাগর তার অটো করে ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলামের (উটপাখি প্রতীক) এর কর্মী সমর্থকেদের  নামিয়ে নিজ বাড়ি ফেরার পথে সোনারতরী হাইস্কুলের সামনে পৌঁছলে একদল মুখোশধারী তার গতিপথ রোধ করে হামলা চালায়। এক পর্যায়ে তার আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

আহত প্রতিবন্ধী  সিরাজুল ইসলাম সাগর বলেন, হামলাকারীরা মুখোশ পড়ে থাকায় তাদের চিনতে পারেনি। তবে তিনি এ হামলা নির্বাচনে প্রতিপক্ষ থেকেই করা হয়েছে বলে দাবি করেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম বলেন, তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে তার যথাযথ চিকিৎসা ও দেখবাল করা হচ্ছে।

উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাছেত একজন প্রতিবন্ধীর উপর যারা হামলা করেছেন  তাদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular