সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মেয়র প্রার্থী জাহাঙ্গীর তারেকের মোটরসাইকেল শোভাযাত্রা

সখীপুরে মেয়র প্রার্থী জাহাঙ্গীর তারেকের মোটরসাইকেল শোভাযাত্রা

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর তারেক মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। আগামি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর তারেকের পক্ষে তাঁর সমর্থকরা প্রায় একহাজার পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা বের করেন।

রোববার দুপুরে শোভাযাত্রাটি সরকারি মুজিব কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে তালতলা চত্বরে এসে শেষ হয়। এ সময় জাহাঙ্গীর তারেক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বলেন,আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে এবং আপনাদের ভোটে নির্বাচিত মেয়র হতে পারলে সখীপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হতে পারলে সখীপুর পৌরসভা থেকে মাদক, জোয়া, জঙ্গিবাদ মুক্ত করব। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরবাসি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে। তাই জলাবদ্ধা নিরসনে সবচেয়ে গুরুত্ব দিবেন বলেও তিনি বক্তৃতায় বলেন। এ ছাড়াও জাহাঙ্গীর তারেক মেয়র নির্বাচিত হলে সরকারি বরাদ্দ শতভাগ মানুষের উন্নয়নে খরচ করবেন এবং একটি টাকাও ঘুষ খাবেন না বলে ঘোষণা দেন।

সম্ভাব্য মেয়র প্রার্থী একাধিক থাকলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ তৃণমূলে মানুষের মাঝে আলোচনা এবং জনপ্রিয়তায় জাহাঙ্গীর তারেক শীর্ষে রয়েছেন বলে তার কর্মী-সর্মথকরা মনে করেন। সম্ভাব্য মেয়র প্রার্থী জাহাঙ্গীর তারেকের সমর্থকরা পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সমর্থন জানিয়ে সাঁটিয়েছেন ব্যানার ও ফেস্টুন। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে পোস্টার। সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে ব্যানার ফেস্টুনে জাহাঙ্গীর তারেককে পৌরসভার মেয়র পদে দেখতে চেয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular