সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু,

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক হাসান (১৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক  মৃত্যু হয়েছে। আজ ২৮ মার্চ(মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দামিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক হাসান ওই  গ্রামের দুলাল হোসেনের ছেলে এবং কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র।  এ ঘটনায় অপর আরোহী আশিকের মামা সাব্বির হোসেন (২২)  গুরুতর আহত হয়েছে।

জানা যায়, মোটরসাইকেল নিয়ে আশিক ও সাব্বির দামিয়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তাল  গাছের সাথে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করে। তার মামা সাব্বিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে হাসান তানজিমা বলেন,মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে আশিকের।আহত সাব্বিরের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর