নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ শেখ হাসিনা পরিষদ এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর রহমান হান্নান, বাংলাদেশ শেখ হাসিনা পরিষদ সখীপুর শাখার সভাপতি প্রভাষক এমএইচ ওয়ারেছ, সাধারণ সম্পাদক অন্তর আহমেদ, শহর যুবলীগ নেতা আতিকুর রহমান দুলালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
