বুধবার, জুলাই ১, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে শেখ হায়েত আলীর ৪৪তম মূত্যু বার্ষিকী উদযাপন

সখীপুরে শেখ হায়েত আলীর ৪৪তম মূত্যু বার্ষিকী উদযাপন

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে দানবীয় শেখ হায়েত আলীর ৪৪তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে তার কবর জিয়ারত, পুষ্প অপর্ণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, এছাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ,
সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর – “প্রতিষ্ঠাতা ও জমিদাতা।
এ কর্মসূচিতে সখীপুর পিএম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব কেবিএম খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সিনিয়র শিক্ষক ফজলুল হকসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, সাবেক শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, সরকারী মুজিব অনার্স কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক অধ্যাপক দেলোয়ার শিকদার, মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া এবং ছোট ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular