শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) আজাদ খান

সখীপুরে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) আজাদ খান

নিউজ ডেস্ক:জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গত বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার ফলাফল প্রকাশ করেছে। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. আলাউদ্দিন আল আজাদ খান।

তিনি সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজে প্রায় ২৫ বছর যাবৎ অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এর মাধ্যমে শিক্ষকতার সঙ্গে নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, ইতিপূর্বেও আরও দুই বার সখীপুর উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলাম। অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সৎ, নিষ্ঠা, আন্তরিকতার সহিত শিক্ষার্থীদের পাঠদানে সচেষ্ট ভূমিকা পালন করব এবং শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে যাতে আরো সমৃদ্ধশালী হতে পারে সেজন্য আমি শিক্ষার্থীদের জন্য সেবামূলক গুরুত্বপূর্ণ অদম্য পদক্ষেপ গ্রহণে দৃঢ় ভূমিকা রাখতে পারি সেজন্য সকলে আমার জন্য দোয়া করবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular