নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হোসেন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে উপজেলার ইন্দারজানী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন আলী ওই গ্রামের মৃত মুনসের আলীর ছেলে।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির বলেন- গোপন সংবাদের ভিত্তিতে পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হোসেন আলীকে গ্রেফতার করে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।