বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে এসএসসি পরীক্ষার্থীর ফাঁসিতে আত্মহত্যা

সখীপুরে এসএসসি পরীক্ষার্থীর ফাঁসিতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে অভিমান করে সাদিয়া আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রী থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে।

আজ ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছোট মৌশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং ছৌট মৌশা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

সখীপুর থানার উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular