Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে হতদরিদ্রদের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ

সখীপুরে হতদরিদ্রদের মাঝে শাড়ী, লুঙ্গি বিতরণ

সখীপুর প্রতিনিধি : সখীপুরে ১০১জন হতদরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

উপজেলার মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয়, কালিয়াপাড়া ডাকাতিয়া মসজিদ ও এতিমখানা এবং দেবরাজ চৌরাস্তা বায়তুননূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা মো.ইয়াকুব আলী(অব.এএসপি) ব্যক্তিগতভাবে সোমবার এক লাখ টাকা সম মূল্যের এসব বস্ত্র ও নগদ অর্থ হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন।

মো.ইয়াকুব আলী বলেন, প্রতিবারের মতো এবারও আল্লাহর রহমতে হতদরিদ্রদের হাতে কিছু তুলে দিতে পেরে খুবই ভাল লাগছে। তিনি বলেন, জাতির এ দুর্যোগ মুহূর্তে সকল বিত্তবানদেরই এগিয়ে আসা উচিৎ।

RELATED ARTICLES

Most Popular