সখীপুরে ১৯ নভেম্বর মুফতি আমির হামজার তাফসীরুল কুরআন মাহফিলের ব্যাপক প্রস্তুতি

‎নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসীরুল কুরআন মাহফিল। উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া ইউরেকা মডেল স্কুল মাঠে বাদ এশা এ মাহফিলের আয়োজন করেছে আদর্শ সমাজ কল্যাণ পরিষদ (যাদবপুর ও বহুরিয়া ইউনিয়ন শাখা )।

‎মাহফিলকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জাসহ সার্বিক আয়োজনের কাজ। আয়োজকরা জানিয়েছেন, আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। দূর-দূরান্ত থেকে আসা শ্রোতাদের সুবিধার্থে রাখা হয়েছে একাধিক প্রজেক্টর। নারীদের জন্য পর্দাসহ পৃথক প্যান্ডেলের ব্যবস্থাও করা হয়েছে। আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ দ্বীনি অনুষ্ঠান, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।
‎
‎মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদর্শ সমাজ কল্যাণ পরিষদ, টাঙ্গাইলের সভাপতি আহসান হাবীব মাসুদ। সভাপতিত্ব করবেন নলুয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলাম।
‎
‎অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন সখীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক আল আমীন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকরিয়া মোমেন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ৮ নম্বর বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান এবং ৪ নম্বর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান চৌধুরী পলাশের। এছাড়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মান্নান মিয়া উপস্থিত থাকবেন।
‎
‎আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন আদর্শ সমাজ কল্যাণ পরিষদের বহুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি শাহ আলম সিকদার ও যাদবপুর ইউনিয়ন শাখার সভাপতি কামরুল হাসান।
‎
‎আয়োজকদের পক্ষ থেকে সখীপুরসহ টাঙ্গাইলের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে দলে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর