নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাস সচেতনতায় থানা কমিউনিটি পুলিশিং এর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সখীপুর থানা ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদের সভাপতিত্বে ইউএনও আসমাউল হুসনা লিজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপ-পরিদর্শক বদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।