সখীপু‌রে বাই‌রে অপ্র‌য়োজনীয় ঘোরাঘুরি করায় সাতজন‌কে জ‌রিমানা

নিজস্ব প্র‌তি‌নিধি: টাঙ্গাইলের সখীপু‌রে ক‌রোনাভাইরাস মোকা‌বেলায় বাইরে অপ্র‌য়োজনীয় ঘোরাঘ‌ুরির অপরা‌ধে সাত ব্য‌ক্তি‌কে জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বি‌কে‌লে ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী হা‌কিম ও সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা এ সাজা দেন। ওই সাতজ‌নের প্র‌ত্যেক‌কেই এক হাজার টাকা জরিমানা করা হয়।

আদাল‌তের নির্বাহী হা‌কিম আসমাউল হুসনা লিজা ব‌লেন, বাই‌রে অপ্র‌য়োজনীয় ঘোরা‌ফেরার অপরা‌ধে সাতজন‌কে সাত হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। ক‌রোনাভাইরাস মোকা‌বেলায় এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর