বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeজাতীয়সময় ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

সময় ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক,নিউজ টাঙ্গাইলঃ-

করোনাভাইরাসের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষের মাঝে সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণের ধারাবাহিকতায় বনানী করাইল বস্তিতে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সময় ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

পাশাপাশি সন্ধ্যা ৬টায় মোহাম্মদপুরে বাইতুন নূর মাদ্রাসা ও এতিমখানায় অসহায় শিশুদের মাঝে ইফতার ও এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান চৌধুরী, সহ-সভাপতি জিএম শরীফ, পরিচালক পর্ষদের সদস্য রেজওয়ান শাহনেওয়াজ এবং মিডিয়া ও পাবলিক রিলেশন ব্যবস্থাপক জাহিদ হাসান সুমন।

সময় ফাউন্ডেশন দেশে করোনার আক্রমনের পরপরই গত মার্চ মাস থেকে শতশত অসহায় পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি পালন করে আসছে।


এছাড়া সংগঠনটি জনসাধারণকে টেলিসেবার মাধ্যমে ডাক্তারি পরামর্শ দিচ্ছে। সম্পুর্ণ বিনামূল্যের এই সেবায় কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে থাকছেন একদল তরুন ও মেধাবী চিকিৎসক। যেকেউ তার সমস্যার ধরন অনুযায়ী ডাক্তারকে কল করে নিতে পারবেন চিকিৎসা সংক্রান্ত যেকোনো পরামর্শ। চিকিৎসককে কল করার পর রেফারেন্স হিসেবে সময় ফাউন্ডেশনের নাম বলতে হবে।

বিস্তারিত চিকিৎসকদের পরিচয় ও যোগাযোগের জন্য ভিজিট করুন Shomoy Foundation এর ফেসবুক পেজে। এছাড়া সময় ফাউন্ডেশনের ফেসবুক পেজে সমস্যা পোস্ট করে এবং whatsapp (01770432222) এ ম্যাসেজ করেও জরুরি সেবা নেয়া যাবে।

উল্লেখ্য, ২০০৯ সালে সাইক্লোন আইলা আক্রমণের পর সমাজের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে সহায়তার লক্ষ্যে আমেরিকান ইন্টারনেশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে ‘এআইইউবি সময় ক্লাব’ নামে যাত্রা শুরু করে সময় ফাউন্ডেশন। তখন থেকে প্রায় এক যুগ ধরে সাফল্যের সাথে সামাজিক সেবা দিয়ে যাচ্ছে সময় ফাউন্ডেশন

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular