বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeখেলাধুলাসিরিজ নির্ধারণী ম্যাচে আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা

সিরিজ নির্ধারনী ম্যাচে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। এখন পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১’য়ে সমতায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়।

চার দিনের ম্যাচে ভরাডুবির পর, লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ‘এ’ দল। ব্যাট বলে দারুণ নৈপূন্যে বাংলাদেশ ‘এ’ দল ম্যাচটি জিতে নেয় ২ রানে। কিন্তু পরের ম্যাচেই আবার ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ৬৭ রানে ম্যাচ জিতে ১-১ সমতায় আনে সিরিজে।

তৃতীয় এবং শেষ ওয়ানডেটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। ব্যাট হাতে দারুণ সময় পার কার মিজানুর, ফজলে মাহমুদ, আরিফুল এবং মিথুনদের ভূমিকা রাখতে হবে ম্যাচ জয়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular