নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ফ্রিজে কাঁচা মাছ, মাংস রাখলে বাড়ি গিয়ে পুলিশ ফ্রিজ ভেঙে দিচ্ছে এমন গুজব ছড়িয়েছে টাঙ্গাইল জেলাজুড়ে। এতে করোনা আতঙ্কের মধ্যে নতুন আতঙ্ক শুরু হয়েছে জনমনে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকেই এই গুজব ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তারা জানান, ফ্রিজ ভাঙার ঘটনাটি পুরোটাই গুজব। এটাতে কেউ কান দিবেন না। আর ফ্রিজসহ যে কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ রইল।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।
