নিজস্ব প্রতিনিধিঃ করােনাভাইরাসের সংক্রমণ এড়াতে টাঙ্গাইলের সখীপুরকে নিরাপত্তা বেষ্টনীর উপজেলা ঘােষণা করা। হয়েছে। ২৩টি পয়েন্টে চিহ্নিত নিরাপত্তার মাধ্যমে করােনামুক্ত রাখতে উপজেলাকে বিচ্ছিন্ন করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিটি নিরাপত্তা চিহ্নিত বেষ্টনীতে পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য, আনসার, গ্রাম পুলিশ ও রােভার স্কাউটের সদস্যরা নিয়মিত পাহারা দেবেন। চিহ্নিত ওইসব পয়েন্ট দিয়ে।
এ উপজেলার কোনাে লােকজন ও গণপরিবহন অন্য উপজেলায় এবং অন্য উপজেলার কোনাে লােকজন ও গণপরিবহন এ উপজেলায় প্রবেশ। করতে পারবে না। সখীপুর উপজেলার সীমান্তের নির্ধারিত ওই ২৩টি পয়েন্টে সড়কে বাশের বেড়া। দেওয়াসহ উপজেলা প্রশাসনের। নিষেধাজ্ঞা ব্যানার টানানাে থাকবে। মঙ্গলবার বিকেলে উপজেলা।
প্রশাসন করােনাভাইরাস প্রতিরােধ সভায় এ সিদ্ধান্ত নেয়। এতে ইউএনও আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ওসি আমির হােসেন, ইউপি চেয়ারম্যান, কামরুল হাসান প্রমুখ।
