তিনি বলেন, চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, যাচাই বাছাই ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।টাঙ্গাইল টাইমস
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৬ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ১২৭ উপজেলায়, চতুর্থ ধাপ ৩১ মার্চ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চম ধাপে বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর, বাসাইল, সখীপুর, টাঙ্গাইল সদর, দেলদুয়ার, মির্জাপুর উপজেলার আগামি ৩১ মার্চ একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
