শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeআন্তর্জাতিকআগামী আট ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, এড.আহমেদ আযম খান

আগামী আট ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, এড.আহমেদ আযম খান

আগামী আট ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই,
এড.আহমেদ আযম খান

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৮নং বহুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত চতলবাইদ করটিয়া পাড়া দাখিল মাদরাসা মাঠে আজ ১৭ মার্চ সোমবার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নির্বাচন চাই।  ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ভোট হয়নি, দিনে রাতে ভোট হয়েছে। জনগন ভোট দিতে পারেনি।আগামী আট ডিসেম্বর এর মধ্যেই নির্বাচন দিন,তিনি সরকারের উদ্দেশ্য বলেন, বিএনপি সংস্কার ও নিবাচন দুটোই চায়।

বহুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ডা.আইয়ূব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সহ-সভাপতি আকবর হোসেন, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাষ্টার, পৌর বিএনপি সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, সাংগঠনিক সম্পাদক সবুর রেজা, উপজেলা যুবদল আহবায়ক বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও এর সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ। ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular