গত দুই ম্যাচে যারা দলের বাইরে ছিল তাদের কে এই ম্যাচে দেখা যেতে পারে। আগামীকালের ম্যাচের তিনটি পরিবর্তন একদমই নিশ্চিত। আগামীকাল বাংলাদেশের একাদশ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ সন্ধ্যায় জানান ‘এখন পর্যন্ত তিনটি পরিবর্তন মোটামুটি নিশ্চিত।
ফজলে রাব্বি, মেহেদি হাসান মিরাজ আর মোস্তাফিজুর রহমান বিশ্রামে। তারা খেলবে না। তার বদলে নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক আর আবু হায়দার রনি খেলবে।’
আজকের ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ :লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন,অারিফুল হক,মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা,নাজমুল ইসলাম অপু।
