শনিবার, মে ৯, ২০২৬
Homeজাতীয়ঈশ্বরগঞ্জ বাজারে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঈশ্বরগঞ্জ বাজারে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাসাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলের ঈশ্বরগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে প্রায় এক কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে  এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাসাইল ফায়ার দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।  পরদিন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান   , উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি),উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্থ দোকানি আলতাব,লালমিয়া,বাবু, মনিরসহ স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে একটি  দোকানে  আগুন দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আশপাশের  দোকানগুলোতে  আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যাওয়া ১৮ টি দোকানের সকল মালামাল,কাগজপত্র, বাকি হিসেবের খাতাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ সাউন্ড সিস্টেমের দোকানদার ফজল মিয়া বলেন, আমার সাউন্ড সিস্টেমের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ১৫ লাখ টাকার জিনিস পুড়ে গেছে।৫লক্ষ টাকা সুদি,দুই লক্ষ ২০ হাজার টাকা লোনসহ জমানো টাকা দিয়ে দোকান করেছিলাম।সব পুড়ে আমি এখন নিঃশ্ব।
মুদির দোকানদার  আবুল কালাম আজাদ বলেন, দোকানে ১০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে। আমি ব্যাংক থেকে ৩ লাখ টাকা ঋণ তোলে দোকানের মালামাল কিনে ছিলাম। আমার শুধু দোকান নয়,সংসারের আয়ের একমাত্র পথ আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
বাসাইল ফায়ার সার্ভিসের ইনর্চাজ রাকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিউজ টাঙ্গাইলকে  জানান,খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular