মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন লাহিড়ী মোহনপুর রেলওয়ে ষ্টেশনের ট্রেনের টয়লেট থেকে অজ্ঞাত পরিচয় (৫৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলওয়ে সড়কে লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান- “রাতে সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীগামী লোকাল ৫৫৪ ট্রেনের টয়লেটের ভেতরে ওই বৃদ্ধের মরদেহ দেখে যাত্রীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।