বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাউৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপযাপন

উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপযাপন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘‘রক্ত দিন জীবন বাঁচান এবং নিজে বাঁচুন” এ সেøাগানকে ধারণ করে সামাজিকমূলক সংগঠন উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের পথ চলা। গতকাল সোমবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে এ সংগঠনের ৫ম বর্ষপূর্তি উপযাপন হয়েছে।

এ উপলক্ষে ধনবাড়ী উপজেলার বাস ষ্ট্যান্ডের ভোজনবাড়ী রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌর কৃষক লীগের সম্পাদক নজরুল ইসলাম, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই, একুশে টিভির সঙ্গীত শিল্পী জিএম আজিজ, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি কাজী আউলাদুজ্জামান আদর, সাধারণ সম্পাদক অসিম কুমার তালুকদার ও সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।

প্রতি বছরের ন্যায় সংগঠনের পক্ষ থেকে এবার উপজেলার এক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপজেলার প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করার ঘোষণা দেয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular