বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeশিক্ষাএইচএসসি নিয়ে কিছুই বললেন না বোর্ড সমন্বয়ক

এইচএসসি নিয়ে কিছুই বললেন না বোর্ড সমন্বয়ক

অনলাইন ডেস্ক: অটো প্রমোশন বলতে কিছু নেই, সবকিছু মূল্যায়নের ভিত্তিতে হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠকে বসেন। সেই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।
জিয়াউল হক বলেন, মূল্যায়নের ক্ষেত্রে মার্চ ১৫ পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেয়া হবে।
তবে, সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে কোনো কথাই বলেননি তিনি। তিনি আরো বলেন, স্কুল খোলার মতো পরিবেশ সৃষ্টি হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই। শিক্ষার্থীদের সব শিক্ষকই চেনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন।
অষ্টম থেকে নবমে অটো প্রমোশন হবে না, যে কোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিষয়ে মাউশি থেকে সিদ্ধান্ত জানানো হবে।
ইলেভেন থেকে টুয়েলভ ক্লাসের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের ক্লাসে তুলে দেবে। এর আগে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা রয়েছে। তবে কওমি মাদরাসা খুলে দেয়া হলেও অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular