শনিবার, মে ৯, ২০২৬
Homeখেলাধুলাএশিয়া কাপের শ্রেষ্ঠত্বের আসর খুলছে আজ

এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের আসর খুলছে আজ

আজ সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর।এশিয়ার সেরা কে, তা প্রমাণের সবচেয়ে বড় প্লাটফর্ম এটি। নিজেদের উজাড় করে দিতে এবারের আসরে মাঠে নামছে ছয়টি দল।

বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সাথে রয়েছে গত আসরের ফাইনালিস্ট বাংলাদেশ। এছাড়াও পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও দশ বছর পর তৃতীয়বারের মত এশিয়া কাপে খেলার সুযোগ পাওয়া হংকং।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

এবারের টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে এ ফরম্যাটে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার স্পোর্টস। নিজস্ব ইউটিউব অ্যাকাউন্টে সূচি প্রকাশ করেছে তারা।

আসরের ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। দুগ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। দুই চিরপ্রতিদ্বন্দ্বী একই গ্রুপে পড়ায় ফের পরম আকাঙ্ক্ষিত ম্যাচ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও আফগানিস্তান।

গ্রুপপর্বের সেরা চার দলকে নিয়ে হবে সুপার ফোর। সেখানকার সেরা দুই দল লড়বে ফাইনালের লড়াইয়ে।

এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচগুলোর সূচি:

১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা – দুবাই

১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই

১৭ সেপ্টেম্বর – শ্রীলংকা বনাম আফগানিস্তান – আবুধাবি

১৮ সেপ্টেম্বর – ভারত বনাম বাছাইপর্ব পেরিয়ে আসা দল – দুবাই

১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান – দুবাই

২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি

সুপার ফোর পর্ব:

২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-বি রানার্সআপ

২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ-এ রানার্সআপ

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-বি বিজয়ী

২৫ সেপ্টম্বর– গ্রুপ-এ বিজয়ী বনাম গ্রুপ-এ রানার্সআপ

২৬ সেপ্টেম্বর- গ্রুপ-বি বিজয়ী বনাম গ্রুপ-বি রানার্সআপ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular