মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeজাতীয়ওয়েব ফিকশনে অভিনয় করছেন মিতু

ওয়েব ফিকশনে অভিনয় করছেন মিতু

নিউজ টাঙ্গাইল বিনোদন : প্রথমবারের মতো ওয়েব ফিকশনে অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে বড়পর্দায় অভিষেকের আগেই তাকে দেখা যেতে পারে ওয়েবে। ছোটপর্দার পরিচালক শামীম জামান ওয়েব ফিকশনটি পরিচালনা করছেন। কয়েকদিন ধরে শুটিং চলছে বলে জানিয়েছেন মিতু।

নিউজ টাঙ্গাইলের এ প্রতিবেদককে মিতু বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে অভিনয় করছি। আমার চরিত্রটি একজন সাংবাদিকের। থ্রিলার ঘরানার গল্প।’ ওয়েব ফিকশনে কাজের কারণ হিসেবে মিতু বলেন, আগে কখনও ওয়েব কন্টেন্টে কাজ করিনি। আমার জন্য নতুন অভিজ্ঞতা। ‘আগুন’ ছবিতে আমার চরিত্রটি সাংবাদিকের ছিল। তাই একই ঘরানার চরিত্রে এই ফিকশনে আর না করিনি।

এদিকে মিতু জানালেন আসছে সপ্তাহে তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনের কাজ করবেন। বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ ছবির শুটিং চলতি মাসের শেষের দিকে দেশের বাইরে হতে পারে বলে জানিয়েছেন মিতু।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular