সোমবার, মে ২৫, ২০২৬
Homeজাতীয়সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে সিয়াম ও পরীমনি

সরকারি অনুদানের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে সিয়াম ও পরীমনি

নিউজ টাঙ্গাইল বিনোদন: ঢাকাই ছবির নতুন জুটি সিয়াম আহমেদ ও পরীমনি। অচিরেই মুক্তি পেতে যাচ্ছে এই জুটির ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। নতুন খবর হলো, সরকারি অনুদানে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও পরীমনি। এমনই গুঞ্জন চলছে সিনেপাড়ায়। ছবিটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল। নন্দিত লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে তৈরি হবে ছবিটি। উপন্যাস থেকে এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।

২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ছবিটির পাণ্ডুলিপি। পরে নাম পরিবর্তন করে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ রাখা হয়।

নির্মাতা  নিউজ টাঙ্গাইলকে জানান, আমরা ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শেষ করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ মার্চ থেকে এর শুটিং শুরু করব। তবে কাস্টিংয়ের ব্যাপারটি এখনই বলতে চাচ্ছি না। এটা সবার জন্য চমক থাকুক।’

সিয়াম ও পরীমনির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘দুজন চমৎকার শিল্পী আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির সিয়াম ও পরীমনি।  ইচ্ছে তাদের নিয়েই ছবিটি তৈরি করার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular