অবশেষে আলিয়া রনবীর এর ভক্তদের প্রতীক্ষার অবসান হলো। মা হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আজ দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কাপুর আর ভাট পরিবারে এখন বাঁধনহারা উচ্ছ্বাস। আর রণবীর এই দিনটার অপেক্ষায় ছিলেন।

এ বছরটা আলিয়ার জন্য বিশেষ সেটা বলার অপেক্ষা রাখে না। বিয়ে, প্রযোজনায় আসা, হলিউডে পা রাখা, তার ওপর মা হওয়া। সব মিলিয়ে আজ পূর্ণতা পেলেন তিনি। আলিয়ার মা হওয়ার খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেট দুনিয়ায় সকলে আলিয়া আর রণবীর কাপুরকে অভিনন্দন জানাচ্ছেন। জানা গেছে, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। এখন মা আর শিশু দুজনেই সুস্থ আছেন। আলিয়ার ডেলিভারির সময় হাসপাতালে রণবীর ছাড়া মা সোনি রাজদান, আর শাশুড়ি নীতু কাপুর উপস্থিত ছিলেন।

 

আজ সকাল সাতটা নাগাদ মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে গাড়িতে করে একসঙ্গে এসেছিলেন আলিয়া আর রণবীর কাপুর। আলিয়ার প্রসব বেদনা ওঠার অপেক্ষায় ছিলেন চিকিৎকেরা। শুধু কাপুর আর ভাট পরিবার নয়, সকলে সুখবরের অপেক্ষায় ছিলেন। আলিয়া স্বাভাবিক নিয়মে (নরম্যাল ডেলিভারি) সন্তান জন্ম দিতে চেয়েছিলেন। অস্ত্রপোচার থেকে তিনি নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন। তাই নিয়মিত যোগব্যায়াম আর শরীরচর্চা করতেন আলিয়া। এমনকি আজ সকালে প্রতিদিনের মতো তিনি শরীরচর্চা করেছেন বলে জানা গেছে। প্রথমে শোনা গিয়েছিল ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে আলিয়া মা হবেন। তার বেশ কিছুদিন আগেই নবজাতককে পৃথিবীর আলো দেখালেন তিনি। ২৮ নভেম্বর আলিয়ার জন্মদিন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর