বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকম্বাইন হারভেস্টার পেল ভূঞাপুরের কৃষক ছাত্তার

কম্বাইন হারভেস্টার পেল ভূঞাপুরের কৃষক ছাত্তার

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২০-২১ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ও উন্নয়ন সহায়তায় (৫০% ভর্তুকিতে) কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) পেলেন কৃষক ছাত্তার সরকার। সোমবার (১২ এপ্রিল) দুপুরে কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি ওই কৃষকের হাতে তুলে দেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলামা বাবু, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুল হাসান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular