বিনোদন ডেস্ক: শিল্প সংস্কৃতির কিছু মানুষ থাকেন যারা নিরবে নিভৃতে শুধু তার দায়িত্বে থাকা কাজটাই করে যান। নিজেকে তারা অন্যের আলোচনায় রাখতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন না। শুধু তাই নয়, কোন রকম প্রচারণা থেকেও তারা আড়ালে থেকে যান। তেমনি একজন গুণী কণ্ঠশিল্পী এম.এ হাশেম। জন্ম টাঙ্গাইল জেলার সখীপুরে। যিনি জাতীয় গণ প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একাধিক শাখায় তালিকাভূক্ত হয়ে নিয়মিতভাবে গেয়ে যাচ্ছেন আধুনিক, পল্লীগীতি, নজরুল সংগীত এবং দলীয় সংগীতের অনুষ্ঠান “মেঠোসুরে” দেশ, মানুষ এবং মাটির গান।
পাশাপাশি বৈশ্বিক করোনা মহামারী ক্রান্তিকালে করোনায় জর্জরিত যখন বিশ্ব ভ্রমান্ড তখন একের পর এক জনসচেতনতা মূলক করোনার গান পরিবেশন করে কণ্ঠ যোদ্ধে সকল মহলে প্রশংসনীয় হয়ে উঠেছেন শিল্পী এম.এ হাশেম ।
তিনি বলেন, মহামারী করোনায় হোম কোয়ারেন্টাইন এর আওতায় থেকে আমার বন্ধুবর খোকন দেবনাথ- এর কথায় আমার সুর ও সঙ্গীতে (১) করোনা যে কি জিনিস ভাই বুঝবা দুইদিন পরে (২) লড়তে গিয়ে মরতে জানি ভয় করিনা করোনা (৩) করোনার এই মহামারী লাগছে সারা দুনিয়ায় (৪) করোনা রোগ প্রতিরোধে নিয়ম মানা খুব দরকার (৫) করোনাকে জয় করিব এই শপথ করি সবাই (৬) শক্ত হাতে লড়াই করে জয় করো ভাই করোনা। এরকম জনসচেতনতা মূলক করোনা গানগুলো সকল মহলে প্রশংসনীয় হয়ে উঠেছে।
তাই আসুন- বৈশ্বিক বিপর্যয় ও করোনার বেড়াজাল ছিন্ন করে যার যার স্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর মনে স্মরণ করি সৃষ্টিকর্তাকে এই করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা পেতে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।