সখীপুরে বালুভর্তি ১২ ট্রাক জব্দ, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ১২টি বালুভর্তি ট্রাক জব্দ করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকগুলোর মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে সখীপুর উপজেলার দাড়িয়াপুর আবাদি বাজারের পশ্চিম পাশে নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে ট্রাকগুলোতে বোঝাই করা হয়। পরে বিক্রির উদ্দেশ্যে বালু নিয়ে ট্রাকগুলো কালিহাতীর গান্ধীনা এলাকার দিকে যাওয়ার পথে বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামের গাঙ্গপাড় এলাকায় স্থানীয় লোকজন সেগুলো আটক করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম সখীপুর থানা-পুলিশকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১২টি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়।

ট্রাকচালকেরা জানান, কালিহাতীর গান্ধীনা এলাকার রাসেল নামের এক ব্যক্তি তাঁদের ট্রাকগুলো ভাড়া করে এনেছেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রাকগুলোর মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর