নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পৌর মেয়রের সহকারী হাসান মাহমুদ (৪৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোরে শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে গেলে তার মৃত্যু হয়।

তিনি টাঙ্গাইল পৌরসভার দক্ষিন থানা পাড়ার মৌলভী আব্দু রৌফের ছেলে ও এক কন্যা সন্তানের জনক। গত ১০ জুলাই তার করোনা পজিটিভ আসে। পরে ডাক্তারের তত্ত্বাবধানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায়। পরে ইসলামী ফাউন্ডেশনের নিয়মানুযায়ী টাঙ্গাইলের বেবীস্ট্যান্ড কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর