রবিবার, মে ১০, ২০২৬
Homeআন্তর্জাতিককরোনায় ২৪ ঘন্টায় প্রাণ গেল ৪২ জনের, আক্রান্ত ২৭৪৩

করোনায় ২৪ ঘন্টায় প্রাণ গেল ৪২ জনের, আক্রান্ত ২৭৪৩

নিউজ টাঙ্গাইল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭৪৩  জনের। অন্যদিকে মৃত্যু হয়েছে  ৪২ জনের।  এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল  ৬৫ হাজার ৭৬৯ জনে।  মোট মৃতের সংখ্যা দাড়াল  ৮৮৮ জনে।
রোববার (৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এ সময় ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ লাখ। মৃতের সংখ্যা চার লাখ দুই হাজারেরও বেশি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular