নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরের যাদবপুর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। শুক্রবার ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
ছাত্রলীগ নেতা রোকন সিকদার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বাসাইল-সখীপুরের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের নির্দেশে ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
এসময় ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম নেতা কামরুল সিকদার, রাসেল, সাগর, রফিক, নাজমুল, মাসুদ, ইমন উপস্থিত ছিলেন।
