বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কালিহাতীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল,১ কেজি আটা,১ কেজি আলু, ১টি সাবান ও ১ প্যাকেট লবন।

রবিবার (৩ মে) বিকেলে কালিহাতী পৌরসভার সাতুটিয়া ও ঘুনী গ্রামের ২৫০ টি  পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য সামগ্রীগুলো বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় উপস্থিত ছিলেন, অর্থদাতা মেসার্স রাজু ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন এর প্রোপাইটর মানিক দেবনাথ, স্থানীয় মিজানুর রহমান, মোখলেছুর রহমান, আনোয়ার, টুটুল, শিমুল ও ছানোয়ার প্রমূখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular