Homeআমাদের টাঙ্গাইলক্যান্সারে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু, একমাসের খাদ্য সহয়তা দিলো ধনবাড়ী ইলেক্ট্রনিক এন্ড...

ক্যান্সারে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যু, একমাসের খাদ্য সহয়তা দিলো ধনবাড়ী ইলেক্ট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন

মোঃ- নূর-নবী শেখ, ধনবাড়ী : মানুষ মানুষের জন্য। এই নীতি কথা বাস্তবে রুপ দিলো ইলেক্ট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, ধনবাড়ী (ই.পা.ধ.)। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দরিচন্দবাড়ী গ্রামের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় রিকশাচালক আঃ খালেক। সন্তানহীন পরিবারে রেখে যান স্ত্রী ও বয়স্ক মাকে।এখবর জানতে পেরে অনেকেই তাদের প্রতি সমবেদনা জানান।

বিষয়টি জানতে পারে স্থানীয় সাংবাদিক। পরে বিষয়টি জানানো হয় ধনবাড়ী ইলেক্ট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও এনটিভির সহকারী ব্যবস্থাপক জাহিদ হাসান সুমনকে। সাথে সাথেই তিনি আশ্বাস করেন সহায়তা প্রদানে। তিনি সংগঠনের পক্ষ হতে একমাসের খাদ্য ও যাবতীয় খরচের দায়িত্ব নেন।

মোবাইল ফোনে তিনি জানান, ‘সংবাদটি শোনার পর মনে হলো আমাদের এই পরিবারের জন্য কিছু করা উচিত। সংগঠনের উপদেষ্টা ও দি ইন্ডিপেন্ডেন্ট নিউজ এর সিনিয়ির সাব এডিটর আবু মো: মাছানি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন যারা আসলেই অভাবে আছে তাদের পাশে আমি দাড়াতে চাই তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে মৃত আঃ খালেকের স্ত্রী ও বৃদ্ধ মার পাশে দাঁড়িয়েছি। এই পরিবারের পবিত্র রমজান মাসের সব খাদ্য সহয়তা দেওয়া হয়। এছাড়াও ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন নাহার লিনা বকলের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হয়।

মৃত আঃ খালেকের স্ত্রী আনোয়ারা কাঁপা কাঁপা গলায় বলেন, ‘আল্লায় আপনাদের রহমত করুক। আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করি আপনাদেরকে আল্লাহ আরও বড় করুক।’

RELATED ARTICLES

Most Popular