বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে কৃষকের ধান কেটে দিল বিএনপি

কালিহাতীতে কৃষকের ধান কেটে দিল বিএনপি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল গ্রামের হতদরিদ্র বর্গাচাষি মাসুদ মিয়া, ঠান্ডু মিয়া ও কাশেম মিয়ার প্রায় ৬০ শতাংশ জমির ধান সোমবার কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিউল আলম তালুকদার ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মতিউল আলম তালুকদার বলেন, দেশে করোনাভাইরাসের ক্রান্তি সময়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশক্রমে যারা অর্থাভাবে ধান কাটতে পারছে না- সেসব হতদরিদ্র কৃষকদের ধান কেটে দেয়া হচ্ছে। এর অংশ হিসেবে হতদরিদ্র কৃষকদের ধান কাটতে সহযোগিতা করছে গোহালিবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। ধান কাটা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় নেতাকর্মীদের ধান কাটার উৎসাহ যোগাতে মতিউল আলম তালুকদারসহ উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সরাতৈল ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গোলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. পিন্টু মিয়া প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন বিএনপির কৃষক দল, ছাত্রদল, যুবদলসহ সকলস্তরের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular