শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কালিহাতীতে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক” গাড়ির চাপায় সোহেল রানা (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব- স্টেশন অফিসার আবুল কালাম জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতুবাড়ী গ্রামের মোঃ আব্দুল মজিদ সরকারের ছেলে সোহেল রানা (৩৫) মটরসাইকেল যোগে কর্মস্থল মুন্সীগঞ্জ শ্রীনগর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ৩ নাম্বার ব্রিজের উপর পৌছালে অপর দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটাস্থলেই ওই মটর সাইকেল আরোহী নিহত হন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular