রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ত্রাণসামগ্রী সামগ্রী বিরতণ

টাঙ্গাইলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ত্রাণসামগ্রী সামগ্রী বিরতণ

সজল আহমেদ: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ “টাঙ্গাইল জেলা” শাখার উদ্যেগে ৪০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। রবিবার খাদ্যসামগ্রীর সাথে ৫০টি মাস্ক বিতরণ করে এ সংগঠন।

জানা যায়, চাল ৩কেজি, আলু ১.৫ কেজি, পিয়াজ ৫০০গ্রাম, ডাল ৫০০গ্রাম, তেল ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম, সাবান সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করে সংগঠনের সদস্যরা।

এসময় টাঙ্গাইল জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার, শাওন, মোঃ আলিফ, কাওসার, স্মরণ, সিনহা, সাদিয়াসহ অন্যরা সহযোগিতা করেছে।

টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার জানান, সাধারণ মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে ২য় ধাপে আরও সহযোগিতা করা হবে।’ প্রথম ধাপে সদর উপজেলার পৌর এলাকা সহ অন্যন্য ইউনিয়নেও খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

এছাড়া জেলার মধুপুর ও ঘাটাইল উপজেলাতেও ‘ছাত্র অধিকার পরিষদ’ এর উদ্যোগে সাহায্যের জন্যে কাজ চলছে।

এদিকে দেলদুয়ার উপজেলায় জার্মান প্রবাসীর সহযোগিতায় ‘ছাত্র অধিকার পরিষদ’ এর সদস্যরারা ত্রাণ সমাগ্রী বিতরণ করেছে বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular