সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

কালিহাতীতে গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : শতভাগ পেনশন সমর্পণকারী গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের আ‌র্থিক ও সামা‌জিক সুরক্ষা নি‌শ্চিত করণা‌র্থে মা‌সিক পেনশন পুনঃস্থাপ‌নের দাবী‌তে এক মানববন্ধন কর্মসূচী অনু‌ষ্ঠিত হয়েছে।

গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান সমিতি টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে শুক্রবার দুপুরে এলেঙ্গা হাইস্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি আব্দুল মান্না‌নের সভাপ‌তি‌ত্বে মানববন্ধনে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন, গ্রামীন ব্যাং‌ক অবসরপ্রাপ্ত কর্মকতা কর্মচারী কল্যান স‌মি‌তি কেন্দ্রীয় কমিটির উপ‌দেষ্টা মাহবুবুল হক।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির উপ‌দেষ্টা তোফাজ্জল হো‌সেন, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জালাল উ‌দ্দিন আহ‌ম্মদ, ঢাকা বিভাগীয় কমিটির সহ-সভাপ‌তি জুলহাস উ‌দ্দিন, জেলা ক‌মি‌টির সাংগঠনিক সম্পাদক আকতার হো‌সেন, কোষাধ্যক্ষ শ‌রিফুজ্জাম‌ান তালুকদার প্রমুখ।

এসময় বক্তরা শতভাগ পেনশন সমর্পনকারী গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখিত মাসিক চিকিৎসা ভাতা, বাৎসরিক উৎসব বোনাস ও পেনশন পুন:স্থাপনের দাবী জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular