সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে পালানোর সময় ৬২ বস্তা রাবারসহ আটক ১

কালিহাতীতে পালানোর সময় ৬২ বস্তা রাবারসহ আটক ১

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে চুরি হওয়া ৬২ বস্তা কাঁচা রাবারসহ জীবন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৮ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ময়মনসিংহ লিংক রোড থেকে তাকে আটক করা হয়। আটক জীবন জামালপুর জেলার মেলানন্দহ উপজেলার পশ্চিম ঝাউগড়া গ্রামের জহিরুল হকের ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন, মধুপুর পীরগাছা রাবার বাগানের ব্যবস্থাপক কেএম মাহবুব আলম ৯৯৯-এ ফোন দিয়ে জানান, তাদের বাগানের অপরিশোধিত রাবার অজ্ঞাত দু-তিন জন ব্যক্তি চুরি করেছে। তারা পিকআপ ভ্যানযোগে রাবারগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। পরে মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে অভিযান চালানো হয়। সে সময় ওই রাবার বহনকারী পিকআপভ্যানসহ এক যুবককে আটক করা হয়।

তিনি আরও বলেন, পিকআপ ভ্যান থেকে ৬২ বস্তায় ৩ হাজার ২২৪ কেজি রাবার জব্দ করা হয়। পরে মাহবুব আলম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। জব্দকৃত রাবার ও আটককৃত যুবককে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular