নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে আকাশ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় হয়েছে তার স্ত্রী তানজিনা।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার আউলিয়াবাদ মধ্যেপাড়া গ্রামের হারুনের ছেলে। সে কাঠ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়- আকাশ তার স্ত্রী তানজিনাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার মুলিয়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে অপর এক সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আকাশের মৃত্যু হয়। এ সময় তার স্ত্রী তানজিনা মোটরসাইকেল থেকে ছিটকে খাদে পড়ে আহত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তানজিনা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
এ ঘটনায় কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।