বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন

কালিহাতীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:- “মুজিববর্ষের আহ্বান – যুব কর্মসংস্থান” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সামাজিক ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, টেকাব প্রকল্পের এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন, সনদপত্র, গাছের চারা বিতরণ এবং বিভিন্ন যুব সংগঠনের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম ও  ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক।

এসময় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রুস্তম আলীর সঞ্চালনায় উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান তুহিন সহ উদ্যোগী সংগঠন যুব ছাত্র কল্যাণ ফাউন্ডেশন ও নিজেরা শিখি সংগঠনের নেতৃবৃন্দ এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠক হিসেবে আনোয়ারা হোসেন ও হালিমা সিদ্দিকাকে সম্মাননা প্রদান করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular