শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবি

কালিহাতীতে শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবি

শুভ্র মজুমদার, টাঙ্গাইল: প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস ছামাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কালিহাতীর উত্তাল শিক্ষক সমাজ।

গত ১১ সেপ্টেম্বর, দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে কালিহাতী উপজেলার সকল শিক্ষক একত্রিত হন এবং প্রতিবাদে সোচ্চার হন। উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মানের নেতৃত্বে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। এছাড়াও সমাবেশে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদের সংহতি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ আলী ও জনাব আব্দুল আউয়াল খান। এছাড়া বক্তব্য দেন কালিহাতী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস. এম. গোলাম মোস্তফা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিদুল ইসলাম, সহকারী শিক্ষক জনাব রফিকুল ইসলাম এবং হাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলসুম।

শিক্ষক সমাজের দাবি, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে মহাপরিচালকের অপসারণ অত্যন্ত জরুরি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular