শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ

কালিহাতীতে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে শ্রমিকদের মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস লেখা সম্বলিত গেঞ্জি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩) আগস্ট বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের ভাতিজা ফিরোজ তালুকদারের সৌজন্যে উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে থেকে শ্রমিকদের মাঝে উক্ত গেঞ্জি বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular