সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে ৪০ পিস ইয়াবাসহ রাজুকে গ্রেফতার করেছে র‍্যাব

কালিহাতীতে ৪০ পিস ইয়াবাসহ রাজুকে গ্রেফতার করেছে র‍্যাব

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ৪০ পিস ইয়াবাসহ রাজু আহম্মেদ রাজুকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব। গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ছোট গোরস্থানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার ছোট গোরস্থানপাড়া সাইফুল মাস্টারের বাড়ীর পূর্ব পার্শ্বে অভিযান চালিয়ে উপজেলার বল্লা পালপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে ইয়াবা ব্যবসায়ী রাজু আহম্মেদ রাজুকে (২৬) ৪০ পিস ইয়াবসহ গ্রেফতার করে।

এ সময় স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে আসামী জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক কালিহাতীর বিভিন্ন এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে। এছাড়া সে বিভিন্ন মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।

র‌্যাবের এ ধরনের অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী আভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইনশৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা টাঙ্গাইলকে একটি মাদকমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে পারবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular