বুধবার, জুন ২৪, ২০২৬
Homeখেলাধুলাক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে মারধর এবং যৌতুক দাবি করার থানায় স্ত্রীর অভিযোগ

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে মারধর এবং যৌতুক দাবি করার থানায় স্ত্রীর অভিযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মিরপুর মডেল থানায় বৃহস্পতিবার তিনি এ অভিযোগ দায়ের করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোস্তাজিজুর রহমান বলেন, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।

মারধর কিংবা যৌতুক দাবির বিষয়ে অভিযোগ কি না জানতে চাইলে ওসি বলেন, এ রকমই একটি অভিযোগ দিয়েছেন আল-আমিনের স্ত্রী।

তথ্য ও সূত্রঃ-জাগো নিউজ

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular