বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeজাতীয়খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন ডা: জাফরুল্লাহ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বললেন ডা: জাফরুল্লাহ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সরকার পরিচালনার কঠোর মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড: জাফরুল্লাহ বলেন, ইসলামাবাদ শাসন আর বর্তমানের আমলাতান্ত্রিক শাসনের মধ্যে কোন পার্থক্য নেই। আমলারা সব সময়ই সুখের পায়ড়া। তারা কখনোই জনগণের মতামতকে পাত্তা দেয় না।
তিনি বলেন- সরকার মানুষদের করোনা পরীক্ষা করিয়ে বাড়ি পাঠাতে পারতো। সরকার শনাক্ত ও মৃত্যু কম দেখাতে পরীক্ষা কম করাচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানো বিষয়ক এক প্রশ্নের উত্তরে বলেন- সরকারের মানবিক কারণেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে পাঠানোর অনুমিত দেয়া উচিত।
ডা: জাফরুল্লাহ বলেন- যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জ্বর-সর্দি হলেই বিদেশে চিকিৎসা করাতে যায় সেখানে তার মতো প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে চালাকি, ফাইল চালাচালি মোটেই শোভন কিছু নয়। এটা রাজনৈতিক প্রতিহিংসা মূলক কাজ।
এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বলেন, করোনা নেগেটিভ হলেও তার ফুসফুসে পানি চলে এসেছে। যা খুবই খারাপ লক্ষণ। দেশে উনার সঠিক চিকিৎসা হচ্ছে না। তাই দ্রুত তাকে বিদেশ পাঠানো উচিত বলে মনে করেন তিনি।
রবিবার (৯ মে) দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে টাঙ্গাইলের সসন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুঃস্থদের মাঝে ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular