গাজীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস খাদে নিহত ১, আহত ২০

 গাজীপুরের কালীগঞ্জে সংঘর্ষে দুই বাস খাদে পড়ে দিনা নাজনীন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ২০ জন। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ-টঙ্গী সড়কের নাগরী ইউপির পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজনীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউপির খলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার পল্লী মঙ্গল কর্মসূচি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর